শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৭
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

ফুলবাড়ীতে সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ১

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেনকে(৩১)আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। অভিযান কালে জকুরতল নামক স্থানে একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ব্যাটারির নিচে বিশেষ কায়দায় লুকানো ৪ কেজি ৫০০ গাঁজা ও ইজিবাইকসহ আনোয়ার হোসেন (৩১) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ওই যুবক উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, আটক ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং- ১।