বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ১০ ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েন

ডেক্সরিপোর্ট  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের প্রত্যেকের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে চারজন করে আনসার সদস্য।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নির্দেশে গত বৃহস্পতিবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: আমমার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের নিয়োগের কথা জানানো হয়।

শনিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, শনিবার বিকেলের মধ্যে স্ব-স্ব উপজেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা পৌছেছেন এবং যাদের মধ্যে অনেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। এসব স্বসস্ত্র অঙ্গীভূত আনসারের মধ্যে ২ জন অস্ত্রধারী ২ জন নিরস্ত্র সদস্য রয়েছেন।

এ বিষয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.আমমার হোসেন জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চারজন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান তিনি।