বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলার সদর নবগ্রামের পরমহল এলাকায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে-পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় গৃহবধূকে বাঁচাতে তার বোন কোহিনুর ও ভাগ্নি ফাহিমা আসলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করা হয়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম রেহানা বেগম সে ওই এলাকার অটোরিকশা চালক রাসেল মিয়ার স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রাসেল মৃধার স্ত্রী রেহানা বেগম কে প্রতিবেশী তৈইবুর রহমানের ছেলে আকমল কু-প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি রাসেল মৃধা জানতে পেরে আকমলের পরিবারকে জানানো হয়।

এতে আকমল আরও ক্ষিপ্ত হয়ে যায়, ঘটনার দিন রাত দশটার দিকে আকমল ও তার সহযোগী হাবিবুর রহমানের ছেলে শাহীন পরিকল্পিতভাবে রেহানা বেগম এর বাসায় গিয়ে দরজা নক করে। রেহানা দরজা খোলার সাথে সাথে আকমল জোরপূর্বক ভাবে রেহানাকে ঘর থেকে বের করে পুকুরের কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রেহেনা ডাক চিৎকার করলে একপর্যায়ে আকমল এবং তার সহযোগী শাহীন চাকু দিয়ে হত্যার চেষ্টায় রেহানাকে কুপিয়ে আহত করে।