বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা সহ মদের চালান আটক

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদের বোতল সহ চোরাইপথে আনা কয়লা রবিবার (৬ সেপ্টেম্বর) আটক করেছে,সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানেরা।

বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির টহলদল,সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট হতে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের কাঠাল বাগান নামক স্থান থেকে ৪৫ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে।যার আনুমানিক সিজার মূল্য ৬৭ হাজার পাঁচ শত টাকা।

অপরদিকে একই দিনে,টেকেরঘাট বিওপির টহলদল সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে,আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকা হতে ৯’শত কেজি ভারতীয় কয়লা আটক করে।যার আনুমানকি মূল্য ১১ হাজার ৭’শত টাকা।