রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝিকরগাছায় গাছের চারা ও মাস্ক বিতরণ

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  যশোরের ঝিকরগাছার নবীনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন বিনামূল্যে বৃক্ষ ও মাস্ক বিতরণ করেছেন।

রবিবার সকালে উপজেলার বেনেয়ালী বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানের সহযোগীতায় এসব গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়।

গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়লের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে আলমগীর হোসেন তার বক্তব্য বলেন:

একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক।

আরও বক্তব্য রাখেন উদ্ভাবক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নুর হোসেন, যুবলীগ নেতা শাহীন,
নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক উজ্জ্বল হোসেন,সেচ্ছাসেবক লীগ নেতা রনি আহমেদ, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন,প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন,গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান ডালিম। এসময় তিন শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়।

ফতেপুর গ্রামের মাজেদ কৃষক বলেন, বাড়ির আঙিনায় অনেক জায়গা পতিত পড়ে থাকে। মাঠের ফসলের আবাদ করতে এ ছোটখাটো বিষয়ের প্রতি নজর দেয়ার সময় থাকে না। তবে আজ এ চারা পেয়ে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে আমরা লাভবান হতে পারব। এতে নিজ পরিবারের পুষ্টিচাহিদা পূরণ ছাড়াও এলাকার মানুষ উপকৃত হবে।