বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাডীতে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক উধাও গ্রেফতার-২

আল মমামুন, ফুলবাডী, দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাডী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়েভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক অবৈধ বিল্ডিং এ ডাক্তারি ব্যবস্থাপত্র সহ প্যাথলজির ব্যবসা বহুদিন যাবৎ চালিয়ে আসছে।

রবিবার দুপুর সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা খায়রুল আলম সুমন এর আগমন টের পেয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূর আলম চৌধুরী জয় পালিয়ে যায়।ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। জানা গেছে ইতিপূর্বে একই কারণে নূর আলম চৌধুরী জয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, ক্লিনিকের বৈধ কোনপ্রকার কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালাসহ ক্লিনিকে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়েছে। ক্লিনিকের পরিচালককে আটক করা সম্ভব হয়নি।