বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

রাজাপুরে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ কলেজ শিক্ষক মোঃ মাহফুজুর রহমান মাহফুজ (৫৩) কে আটক করেছেন ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আটককৃত শিক্ষক রাজাপুর উপজেলা সদরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগে চাকুরী করেন। তিনি উপজেলা সদরের হরিমন্দির রোডের মমতাজ উদ্দিনের ছেলে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

জানা যায় গোপন সংবাদের অভিযানে শিক্ষক মাহফুজের বাসা ঘেরাও করলে মাহফুজ পালিয়ে যাওয়ার সময় আটক হন। এ সময় তল্লাশী করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।