বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ভিজিডির চাল ও চারা বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা ও ভিজিডি প্রকল্পের আওতায় চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নটির ৯১৮ জন ভিজিডি সুবিধাভোগিদের মাঝে ৩০ কেজি করে মোট ২৭ দশমিক ৫৪০ মেট্টিকটন চাল ও একটি করে মোট ১ হাজার (ফলদ,বনজ,ঔষধি) গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইউনিয়নটির চেয়ারম্যান খয়বর আলী মিয়া জানান, ভিজিডি প্রকল্পের আওতায় চাল বিতরণ কার্যক্রমের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের সরবরাহকৃত ১ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে।

চাল ও গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবর রহমান প্রামানিক, ইউপি সচিব বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, লিমন জাকিরুল, আয়নাল প্রমুখ।