রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে লজিক প্রকল্পের উদ্যোগে ভেড়া বিতরণ

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লোকাল গভার্নমেন্ট ইনিশিয়েটিভ অন-ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের উদ্যোগে সোমবার ৭ (সেপ্টেম্বর) হতদরিদ্র ২৩ টি পরিবারের প্রতিজন মহিলাকে ৩ করে মোট ৬৯ টি ভেড়া প্রধান করা হয়েছে।

পর্যায়ক্রমে উক্ত ইউনিয়ন পরিষদের হতদরিদ্র ২৭৯ টি পরিবারে এসব ভেড়া বিতরণ করা হবে।ভেড়া দেওয়ার উদ্যেশ্য হচ্ছে,আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খেয়ে যেন হতদরিদ্র পরিবারের মানুষজন তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে সফলতা বয়ে আনতে সক্ষম হন।অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হয়ে উন্নতির দিকে দাবিত হতে পারে হতদরিদ্র পরিবার গুলো।

এসব ভেড়া বিতরণ কালে উপস্থিত ছিলেন,বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান মছিহুর রহমান মিলন,প্রকল্পের (এলএসপি) খছরুল আলম,(সিএমএফ) মুকশিদুর রহমান,সায়্যিদা আক্তার প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিগন।