শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ময়মনসিংহে গ্রিড উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন চার জেলা

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত।

ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর তাদের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, তা বলা যাচ্ছে না। কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।