রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

‘বাংলাদেশে গত দুই দশকে ৩৮ বাঘের মৃত্যু’

অনলাইন ডেস্ক  বাংলাদেশে গত দুই দশকে ৩৮টি বাঘ মারা গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুষ্কৃতিকারীরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

শাহাব উদ্দিন আরও জানান, সর্বশেষ ২০১৮ সালে সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে অনুষ্ঠিত বাঘশুমারিতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়, যা ২০১৫ সালে ১০৬টি বাঘ পাওয়া যায়।

২০২১-২০২২ সালে আরেকটি বাঘ শুমারি হওয়ার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, এক লাখ ৯২ হাজার ৩৫১ জন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে।

এ খাতে চলতি ২০২০-২১ অর্থ বছরে পাঁচ হাজার ৫৯ হাজার ৫৫ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১১ হাজার ৯৯৮ জন যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার এবং ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেয়া হয়।

বর্তমানে তিন শ্রেণিতে দুই লাখ ৫ হাজার ২৫ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে। তিন হাজার ৯৪৪ কোটি ৫৫ হাজার ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে।