শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

অক্টোবরে আসতে পারে যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন!

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন আসছে অক্টোবরের মাঝামাঝিতে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। মঙ্গলবার বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

উগুর সাহিন বলেন, আমাদের ভ্যাকসিনটির কার্যকারিতার বিষয়ে খুব শিগগিরই জানা যাবে। আসছে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুর দিকেই এটি ব্যবহারে জন্য অনুমতি পাওয়া যাবে। করোনার বিরুদ্ধে এই টিকাটি এখন পর্যন্ত সফল।

তিনি আরও বলেন, ভ্যাকসিনটি তরুণ ও বয়স্কদের শরীরে করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও তা এক থেকে দু’দিনের মধ্যে চলে যায়।

এই বছরের শেষে ১০০ মিলিয়ন মানুষকে টিকা সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফাইজার ও বায়োএনটেক। কোম্পানিটির এক বিবৃতিতে জানানো হয়, ২০২১ সালের মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি।