বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নরসিংদীতে স্ত্রীকে মেরে বাড়িওয়ালাকে কোপ, নিহত ৩

ডেক্সরিপোর্ট  নরসিংদীতে এক ব্যক্তি তার স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে নরসিংদীর শিবপুর উপজেলার কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমড়াদি গ্রামের বাসিন্দা বাড়িওয়ালা নজরুল ইসলাম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫)।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এ তথ্য জানান।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, ৮-৯ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার কাঠমিস্ত্রি বাদল মিয়া নারায়ণগঞ্জের শিবপুরের দুলালপুর এলাকার স্বামী পরিত্যক্তা নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা কুমরাদী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পারিবারিক কলহের জেরে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নাজমা বেগম ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী বাদল স্ত্রী নাজমা বেগম ও তার আগের সংসারের এক ছেলে সন্তানকে কুপিয়ে আহত করে। চিৎকার শুনে বাড়ির মালিক তাজুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে কুলসুম বেগম এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমা ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মারা যান বাড়ির মালিক তাজুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।