মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৫৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

অনলাইন ডেস্ক  গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘জনপ্রিয় অভিনেতা ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোমরে টিউমার হয়েছে।আগামীকাল সকালে অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।’

ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী।

১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়।