বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ঢাকা-সিউলের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সহ তিনটি চুক্তি সই

ডেক্সরিপোর্ট:ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ, কূটনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও সিউলের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে। রোববার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তিগুলো সই হয়। দুই প্রধানমন্ত্রী স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তিগুলো হলো কোরিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কোরীয় ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সংক্রান্ত বিষয়ে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী লি তায়েহো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার প্রথম এমওইউতে স্বাক্ষর করেন। কোরিয়ার বাণিজ্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির মুখ্য নির্বাহী কর্মকর্তা পিয়ং ওহ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল হক দ্বিতীয় এমওইউতে স্বাক্ষর করেন।

দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী লি তায়েহো এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল তৃতীয় এমওইউতে স্বাক্ষর করেন।