সোমবার, ১৭ই মে, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে পুনাকের উদ্যোগে অসহায়,দুস্থ্য নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিট্রনের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)’র উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল পুলিশ লাইন্সে পুনাক কার্যালয়ে পুনাক সভানেত্রী (বিএমপি কমিশনারের সহধর্মিণী) আফরোজা পারভীনের নের্তৃত্বে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম), দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত সিদ্দিক (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মুহাম্মদ আবু নাসের),পুনাক সদস্য তাহমিনা এ্যানি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা সহ বিএমপি পুলিশের অন্যান্য সদস্যরা।

পরে পুনাক নের্তৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষীকী উপলক্ষে নগরীর রুপাতলী বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন করেন।

এ সময় পুনাক সভানেত্রী আফরোজা পারভীন বলেন, জাতির পিতার জন্মশত বার্ষীকী উপলক্ষে পুনাক নানা কর্মসূচী গ্রহন করেছে।তারই অংশ বিশেষ এ বৃক্ষ রোপন কর্মসূচী।বৃক্ষ রোপন করে আমরা আমাদের বাংলাদেশকে সবুজ শ্যামল রুপদিয়ে দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। মহামারী করোনা দুর্যোগকালে অসহায় দুস্থ্য ও কর্মহীন ২০ পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরন করেছি।ভবিষ্যতে পুনাক আরো নানামুখী কার্যক্রম গ্রহন করে সামনের দিকে এগিয়ে যাবে।