মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ধারাবাহিক ভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ফুলবাড়ী থানা পুলিশ।
অভিযানের ধারাবাহিকতায় শনিবার ১৯ সেপ্টেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে এস আই প্রভাত ও এ এস আই দ্বীপেশ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা সদরের অদুরে কদমতলায় মাছের পোনাবাহী একটি ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে ট্রাক সহ থানায় নিয়ে আসে।
আটক মাদক ব্যবসায়ীর নাম সবুজ আলী (১৮)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা আকবর আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং- ১৬। সে একাধিক মাদক মামলার আসামী ছিল বলেও জানান তিনি।