রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় শনিবার রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহাবুদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মধ্য মোল্লাপাড়া গ্রামের লিয়াকত গাজীর ছেলে মো. সাব্বির গাজী (২১), অশোকসেন গ্রামের সুলতান সরদারের ছেলে মিলন সরদার (১৯) ও পূর্ব সুজনকাঠি গ্রামের মহানন্দ বাড়ৈর ছেলে লিটন বাড়ৈ (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার সকালে এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত সাব্বির, মিলন ও লিটনকে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হজতে প্রেরন করা হয়েছে।