রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৪০
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

গৌরনদীতে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ডিডিএলজি

নিজস্ব প্রতিবেদক  বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, ডিজিটাল সেন্টারসহ পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

সোমবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কালাম মৃধা, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ মিন্টু শিকদার, চাঁনমনি দেওয়ান, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে তিনি গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও চেয়ারম্যানের ভূয়ষী প্রশংসা করেন।