রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে ২৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডেক্সরিপোর্ট  বরিশালে র‌্যাবের অভিযানে ২৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার নগরীর নতুনবাজারের ডায়মন্ড গলিতে অভিযান চালিয়ে হারুন অর রশিদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের ২ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপী উদ্ধার করা হয়।

এই ঘটনায় হারুন অর রশিদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি’র ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আটক হওয়া হারুনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় পূর্বে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।