সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

লেবাননে হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক  লেবাননে হিজবুল্লাহর একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিস্ফোরণের জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হচ্ছে। তবে সেটি কোন ধরণের ত্রুটি সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

তারা দাবি করেছে, বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি।

গত মাসে রাজধানী বৈরুতে বন্দরের একটি ওয়্যার হাউজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ২০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। শহরের বেশিরভাগ বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরে মজুত করা তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ধ্বংসযজ্ঞ ঘটায়।

এই ভয়াবহতার চিহ্ন মুছে যাওয়ার আগেই মঙ্গলবার হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায় ওই বিস্ফোরণের শব্দ। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, অস্ত্র মজুদ রাখা একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বাড়িটি হিজবুল্লাহ সমর্থিত একটি প্রতিষ্ঠানের।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর প্রহরীরা ওই এলাকা ঘিরে রেখেছে।

আলজাজিরা