রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

করোনার ভ্যাকসিন কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই: হু

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আর সেই ভ্যাকসিন নিয়ে এবার নিরাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেগুলো কাজ করবে এমন গ্যারান্টি নেই। যত বেশি মানুষের উপর টেস্ট করা হবে, তত বেশি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, বিশ্বে কমপক্ষে ২০০টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। কোনোটা ক্লিনিক্যাল ও কোনোটা প্রি-ক্লিনিক্যাল টেস্টিং-এর পর্যায়ে রয়েছে। টেড্রোস আধানম গেব্রেয়াসুসের মতে, এই ভ্যাকসিনগুলো মধ্যেই কিছু সফল হবে আবার কিছু ব্যর্থ হবে।