বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাবোর্ডের ৩ প্রস্তাব

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়।

স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা আয়োজনে শিক্ষাবোর্ড থেকে তিনটি প্রস্তাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রস্তাবগুলো হল- পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা; সিলেবাস ও নম্বর কমিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা; বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা।

শিক্ষাবোর্ডের এই তিনটি প্রস্তাবের বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিস্তারিত তুলে ধরবেন বলে খবর সূত্রের।

এর আগে এই পরীক্ষার বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। এর প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর আন্তঃবোর্ডের সভায় সব বোর্ডের চেয়ারম্যানদের পরামর্শে তিনটি প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।