মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

তাহিরপুরে শুল্ক বন্দর দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি শুরু

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ)  করোনা পরিস্থিতির কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের ৩টি শুল্ক বন্দর দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘ প্রায় সাত মাসপর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বাগলী শুল্ক বন্দর দিয়ে ফের চুনাপাথর আমদানি শুরু হয়েছে।লকডাউন পরবর্তী সময়গুলোতে কয়লা ও চুনাপাথর আমাদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছিলেন কয়েক হাজার শ্রমজীবী মানুষ। আমদানিকারকরাও পড়েছিলেন বিপাকে। আজ থেকে চুনাপাথর আমাদানি শুরু হওয়ায় এ কাজে নির্ভরশীল শ্রমজীবী ও আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মো.খালেক মোশাররফ জানিয়েছেন,কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ থাকায় শ্রমজীবী লোকজনের পাশাপাশি বিপাকে পড়েন আমদানিকারকরাও। আজ চুনাপাথর আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজ প্রথম দিনে ৬৩ মেট্রিকটন চুনাপাথর আমাদানি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনির, সহ-সভাপতি মো. উমর আলী, কার্যকরী কমিটির সদস্য শেখ মোস্তফা, লিটন মিয়া, আলী হোসেন প্রমুখ।