শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৫২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বাকেরগঞ্জে সংযোগ ব্রীজের বেহাল অবস্থা, জনভোগান্তি চরমে

শামীম আহমেদ  বরিশালের বাকেরগঞ্জে উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া সংযোগ ব্রীজের বেহাল দশা। প্রায় সতের বছর পূর্বে এ ব্রীজটি নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। ঝুঁকিপূর্ণ এ ব্রীজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। ফলে স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় বাঁশ দিয়ে জোড়া তালি দিলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে আসে ব্রীজটি। স্থানীয় বাসিন্দাদের দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রীজটি দ্রুত মেরামত করে জনগণের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া সংযোগ ব্রীজটি প্রায় সতের বছর পূর্বে নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রীজটি এক পর্যায় পারাপারের অনুপযোগী হয়ে পড়ে।

ব্রীজ পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে স্থানীয়রা আরো জানান, তারা নিজেদের চেষ্টায় বাঁশ দিয়ে কোনরকম জোড়াতালি দিয়ে ব্রীজ পার হচ্ছেন।

জানা গেছে, এলাকার ইউনিয়নের হাজারো মানুষ ও স্কুল কলেজের কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে থাকেন। তবে বর্তমানে জোড়াতালি দেয়া এ ব্রীজটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। আর এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রীজটির পশ্চিম পাড়ে চৌদ্দবুড়িয়া বাড়ৈপাড়া আর পূর্ব পাড়ে বাখরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও জামে মসজিদ সহ বাজার রয়েছে। এ ব্রীজ দিয়ে বাখরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের বাড়ৈপাড়া সহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, বাখরকাঠী ও চৌদ্দবুড়িয়া মিলে হাজার হাজার জনগণ ও ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায় কোন ইউপি চেয়ারম্যানই ব্রীজটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেননি।

এলাকাবাসী এ পাটাতন ব্রীজের পরিবর্তে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।