মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০২
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

মুলাদীতে অবহেলিত মানুষের পাশে অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার মুলাদীর বিচ্ছিন্ন ও অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস।

তিনি আজ (৩ই) অক্টোবর শনিবার সকাল ১০টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার (কাঠেরচর) গ্রাম পরিদর্শন করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ ৩টি মসজিদ চত্বরে বৃক্ষরোপন করেন।

জানাগেছে মুজিব শতবর্ষ উপলক্ষে ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার তিনি আড়িয়ালখা নদী দ্বারা বিচ্ছিন্ন উপজেলার কাঠেরচর এলাকার আব্দুর রব খান বাড়ি জামে মসজিদ, রত্তন খান বাড়ি জামে মসজিদ,রশিদ খান বাড়ি জামে মসজিদ,

১১২নং চরকমিশনার কাঠেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করেন এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ি, মুলাদী পৌর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার, সমাজসেবক ইউসুফ ঘরামী, খলিল বেপারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।