রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে মালিকানাধীন বাগানের নারিকেল ও সুপারি লুটের অভিযোগ

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে ভোগ দখলীয় মালিকানাধীন বাগানের নারিকেল ও সুপারি লুট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকসহ সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সুত্রে জানা যায়,উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল মাজেদ হাওলাদারের ছেলে সোলাইমান হাওলাদার ও মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মফিজুল ইসলাম প্রায় ৬৪ বছর আগে আড়ালিয়া মৌজার ১০৫৭, ৭৫, ৩৭৫ ও ৩৮২ নং এস.এ খতিয়ানে সুলতান আহাম্মদ, আঃ জব্বার, মোঃ শাহে আলম গংদের নিকট থেকে ৩ একর জমি ক্রয়ের মাধ্যমে ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে গত বছর সুলতানের ছেলে আলাউদ্দিন, মোতাহার, আবুল কাশেমসহ কয়েকজনের একটি সোলাইমা ও মফিজুল ইসলামের ভোগ দখলীয় জমিতে এসে নারিকেল, সুপারি ও বাগানের বড় বড় গাছ কেটে লুটপাট চালায়।

এ সময় মালিক পক্ষ বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় জমির মালিক সোলাইমান বাদী হয়ে-২০১৯ সালে ফৌজদারী কোটে লুটপাট ও গাছকাটা জমি দখলের ২টি মামলা করেন। মামলা ২টি আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু গতকাল ২ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে আবারও আলাউদ্দিন, মোতাহার, আবুল কাশেম, মহিউদ্দিন, হান্নান, ফারুক, শাহাবুদ্দিন, মোতালেব, শাজাহান ও রহম আলী, ফিরোজা বেগম ও শামছুন্নাহারসহ ২০/২৫ জনের একটি গ্রুপ অবৈধ দখলের উদ্দেশ্যে বাগানের নারিকেল ও সুপারি লুট করেন। লুটপাট কারীদের কাছে দেশীয় অস্ত্র থাকায় জমির মালিক বাধা দিতে সাহস পায়নি।

এ বিষয়ে জমির মালিক সোলাইমান জানান, আমরা প্রায় ৬৪ বছর আগে মৃত সুলতান গংদের কাছ থেকে ৩ একর জমি ক্রয়ের মাধ্যমে ভোগ দখল করে আসছি। কিন্তু ২০১৯ সাল থেকে বিক্রেতা সুলতানের ছেলেরা পাশ্ববর্তী কিছু লোকজন নিয়ে আমাদের বাগান অবৈধভাবে দখলের পায়তারা চালায়। যার ধারাবাহিকতায় গত শুক্রবার বাগানের নারিকেল ও সুপারি লুটপাট করে। লুটপাটকারীদের নিকট দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে সাহস পাইনি।

অভিযুক্ত আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সুপারি ও নারিকেল লুটের কথা স্বীকার করেন বলেন, গত বৃহস্পতিবার আমরা মামলার মামলার হাজিরা দিতে ভোলায় গেলে প্রতিপক্ষ গাছের সুপারি পারায়। সে কারণে আমাদের ছেলেরা শুক্রবার সকালে নারিকেল ও সুপারি পারে। সেটা এখন আমাদের হেফাজতে রয়েছে।