মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

বরিশালে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাকেরগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ পাখি আক্তার(২৭) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার মধ্যম মহেশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

আটক পাখি আক্তার উপজেলার মধ্যম মহেশপুর এলাকার মোঃ মামুন মোল্লার স্ত্রী।

র‌্যাব জানায়- মঙ্গলবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যম মহেশপুর এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘেরাও করে পাখি আক্তারকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে ৮৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।