মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

বরিশালে মাকে ধর্ম মা ডেকে মেয়েকে ধর্ষণ, ধর্ষক আটক

ডেক্সরিপোর্ট  বরিশালে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিচার দাবী করেছেন নির্যাতিতার স্বজনরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবার) দুপুরে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতিতার মা জানান, তাকে ধর্ম মা ডেকে তার বাসায় যাতায়াত করতো আটককৃত যুবক জীবন। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করে সে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নির্যাতিতা (১৪) স্থানীয় সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

আটক জীবন হাওলাদার (২৯) খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন বৌবাজার এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটক জীবনের বিরুদ্ধে নির্যাতিতার মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।