বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভোলায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান শাহীন,ভোলা  সারা দেশে ধর্ষকের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সারাদেশে ধর্ষণ বন্ধ করতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-র দাবীতে ভোলায় বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার(৬অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও পথসভা নুষ্ঠিত হয়।

এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন ভোলা জেলা সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম,মুনিরা, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আনজুম, ভোলা কলেজের মেহেদী আরেফিন, মো. সজিব, মো. নাঈম, বিএম কলেজের তাহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত করা, ধর্ষণের বিচার দ্রুত করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা এবং ১০০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।