বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাওডাঙ্গা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নকে উপজেলার প্রথম ইউনিয়ন হিসেবে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ১২ অক্টোবর দুপুর ১২ টায় পশ্চিম ফুলমতি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়।

এতে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী হানিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, নাওডাঙ্গা ইউনিয়নের কাজী সোলায়মান আলী প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল হানিফ সরকার