সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাঙামাটিতে সেনাবাহিনীর টহলে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, নিহত ২

ডেক্সরিপোর্ট  রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এবং সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন একজন সেনা সদস্য। আহত সেনা সদস্যকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙামাটির নানিয়ারচর সংলগ্ন বুড়িঘাট এলাকায় রাঙ্গামাটি সেনাজোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে।

এ সময় ইউপিডিএফ এর চাঁদাবাজরা সেনা টহলের উপস্থিত বুঝতে পেরে পাশের একটি টিলার ওপর থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। সেনা টহলে থাকা সদস্যরা এক পর্যায়ে পাল্টা গুলিবর্ষণ করে।

এই গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফ এর দুই জন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন নামে একজন সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

সেনা সদস্যরা পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে।

আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।