শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বিশ্বে করোনা শনাক্ত ছাড়ালো ৩ কোটি ৮০ লাখ

অনলাইন ডেস্ক  বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা মঙ্গলবার ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়।

সিএসএসই’র উপাত্ত অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৪ টা (গ্রীনিচ মান সময় ২২২৪ টা) পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৮০ লাখ ৬ হাজার ১২১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৮৩ হাজার ৮৭৫ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখা বেড়ে মোট ৭৮ লাখ ৫০ হাজার ৮২৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৫ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১ লাখ ৭৫ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে এবং মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ লাখ ৩ হাজার ৪০৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, শীর্ষ তিন দেশের একত্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার অর্ধেকের বেশি।

ওই কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে ৮ লাখ ২০ হাজারের বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে- রাশিয়া, কলম্বিয়া, আর্জেন্টিনা, স্পেন, পেরু ও মেক্সিকো এবং ৩৬ হাজারের বেশি মারা যাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, মেক্সিকো, ব্রিটেন ও ইতালি।