শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

পাটকল শ্রমিকরা ১৮ অক্টোবর থেকে গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন

ডেক্সরিপোর্ট  খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা ১৮ অক্টোবর থেকে দেয়া শুরু হবে। ওই দিন প্লাটিনাম জুট মিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন কার্পেটিং জুট মিলের শ্রমিকদেরও টাকা দেয়া হবে।

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। উদ্বোধনী দিনে প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট নগদ টাকা প্রদানের স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে।

খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমান জানান, খুলনা অঞ্চলের প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিনই শ্রমিকদের পাওনা টাকা দেয়া হবে। ইতোমধ্যে প্লাটিনাম জুট মিলের অর্থছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে এবং হয়রানিমুক্তভাবে টাকা পায় সে বিষয়ে শ্রম অধিদফতরের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের পর পর্যায়ক্রমে অন্যান্য মিলের শ্রমিকদেরও পাওনা পরিশোধ করা হবে।

জানা গেছে, পর্যায়ক্রমে প্লাটিনাম জুবলী জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত ৩ হাজার ৮৩৬ জন স্থায়ী শ্রমিকের পাওনা অর্থ দেয়া হবে। এ ছাড়া বদলি শ্রমিকদেরও মজুরি কমিশনের অর্থ দেয়া হবে।