বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখান করলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  কিরগিজস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাদির জাপারভের নিয়োগে অনুমোদন দেবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভ। মঙ্গলবার জিনবেকোভ এমনটি জানান।

একটি বিবৃতিতে জিনবেকোভ বলেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং জোরদার করার জন্য, আমাদের সকল সিদ্ধান্ত অবশ্যই বৈধ হওয়া উচিত এবং প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।

জানা গেছে, পার্লামেন্ট সদস্যদের ভোটে সাদির জাপারভ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেও সেই ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুরনবাই জিনবেকোভ। প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আবারো ভোট নিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভ।

গত ৪ অক্টোবর কিরগিজস্তানে নির্বাচন-পরবর্তী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে ভোট কেনা-বেচার অভিযোগ তুলেন। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাদির জাপারভকে কারাগার থেকে ছাড়িয়ে আনেন। ২০১৩ সালে এক সরকারি কর্মকর্তাদের জিম্মি করার দায়ে তিনি ১১ বছর ৬ মাসের কারাভোগ করছিলেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন রাজনীতিকও মুক্তি পান। বিক্ষোভের মুখে কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল করা হয়, পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভও। গত শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাপারভের নাম ঘোষণা করে কিরগিজস্তানের পার্লামেন্ট।

কিরগিজস্তানে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।