বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্ক  ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে দুই মাসের শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় আরো দুইজন জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে ২ মাসের এক শিশুও রয়েছে।

গত তিন দিন ধরে ভারতের অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে । গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় তেলেঙ্গানা রাজ্যে ইতিমধ্যে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। হায়দ্রাবাদ শহরের রাস্তাঘাট পুরোপুরি পানিতে ডুবে গিয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।