বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জিডিপি প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ

ডেক্সরিপোর্ট  ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড়ো অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) । মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।

আইএমএফ-এর হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে। এতে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ। এর ফলে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার থেকে কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার।

আইএমএফ-এর প্রতিবেদনে আরো বলা হয় , ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।