রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে নৌবাহিনীর অভিযানে ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা মূল্যমানের ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২২অক্টোবর)বরিশালের কালাবদর নদী ও মেহেন্দীগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

জানাগেছে,চরমোনাই,ভাসানচর,হিজলা,উলানিয়া,ইলিশাঘাট,পাতারহাট,শ্রীপুর,লাহারহাট,সাহেবেরহাট,তালতলা,চরবাড়ি,ধুলিয়া,লালখারাবাদ,সায়েস্তাবাদ,বাগুরিয়া,চানমারি এলাকাসমূহে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর এই অভিযানটি লেঃ কমান্ডার আবদুল কাইয়ুম রবিন,(এনডি),বিএন এর তত্তাবধায়নে পরিচালিত হচ্ছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিযানটি চলমান থাকবে।গত ১৪ অক্টোবর হতে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তা কর্তৃক পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের নবম দিনে কালাবদর নদী ও মেহেন্দিগঞ্জ তৎসংলগ্ন এলাকা হতে ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮০ কেজি সমপরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয় যার মূল্য ৩ কোটি ৭৫ লক্ষ ১৪ হাজার টাকা ।

জব্দকৃত জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নৌবাহিনীর তত্তাবধায়নে আগুন জালিয়ে পোড়ানো হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এখন পর্যন্ত গত নয়দিনে নৌবাহিনী জাহাজ তিস্তা কর্তৃক সর্বমোট ৬৬ লক্ষ ৮২ হাজার মিটার অবৈধ জাল করা হয় যার মূল্য ১৬ কোটি ৭৩ লক্ষ ১৪ হাজার টাকা।