রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাচজনের লাশই উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আগুনমুখা নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা।

মৃতরা হলেন,রাঙ্গাবালী থানার কনস্টেবল হিসেবে কর্মরত বাকেরগঞ্জ থানার জিরাইল গ্রামের মৃত রহমানের ছেলে মহিবুল হক (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালী শাখার পরিদর্শক হিসেবে কর্মরত পটুয়াখালী থানার আউলিয়াপুর এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার বাউফলের কাশিপুরের লক্ষ্মীপাশা গ্রামের সাজাহান সিকদারের ছেলে কবির হোসেন (৩০), রাঙ্গাবালীতে সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত পটুয়াখালীর ময়দান মাদ্রাসা এলাকার রহিম হাওলাদারের ছেলে হাসান (৩৫) ও একই কাজে কর্মরত বাউফল থানার জয়গোড়া এলাকার মৃত আলম হাওলাদারের ছেলে ইমরান (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ওসি আলী আহমেদ বলেন, লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোড়ালিয়া- পানপট্টি নৌরুটে স্পিডবোট ডুবির এ ঘটনা ঘটে।