বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৩
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনা সরকার প্রধান থাকলে দেশ উন্নয়ন হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

শামীম আহমেদ  বরিশালে ৫শত জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেয়ার প্রতি শ্র“তি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বরিশাল জেলায় ৫শত জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেবো।

তবে এটি দুটি ভাগে প্রথম ভাগে আড়াইশত এবং দ্বিতীয়ভাগে আড়াইশত জনকে এ স্মার্ট সাদাছড়ি দিবো।

যাতে করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা ভাইয়েরা এই স্মার্ট সাদাছড়ি দিয়ে চলাফেরা করতে পারে এবং তারা যে কাজ করছে তা নির্ধিদায় করতে পারে, কোন সমস্যার উদ্বেগ না হয়।

এসময় তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের জমি ভরাট ও ভবন নির্মানের জন্য সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, সকল প্রতিবন্ধীদেরই ভাতা দিচ্ছেন। বাংলাদেশে যতো ধরণের ভাতা দেয়া হয় বিশ্বে অন্য কোথায় দেয়া হয় কিনা তা জানানেই।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলে দোআ করবেন। তিনি সরকার প্রধান থাকলে দেশের উন্নয়ন হবে।

সরকারের যে লক্ষ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে পৌছাতে আপনাদের সহযোগী এবং আপনাদের যে কর্মস্পৃহা সেটা থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌছাতে পারবো।

জাতীয় যুব প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান,

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের কমিউনিটি সার্ভিসের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট মননুজা রহমান প্রমুখ।