বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৩
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

শামীম আহমেদ  জাতীয় বিশ^বিদ্যালয়ের অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষ দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষা রেজাল্ট ও চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা।

অটো পাশ নয় সরাসরি পরিক্ষার রেজাল্ট প্রকাশের দাবী জানিয়ে নগরীর বিএম কলেজ, সরকারী বরিশাল কলেজ,সরকারী হাতেম আলী কলেজ ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আকবর মুবিন, মাঈনুল ইসলাম,মাহমুদুল হাসান,রাকিব রাফসান, সগির,সফিক, ফয়সাল, রায়হান, মোঃ সুজন মাহমুদ প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, অনার্স ২০১৫-১৬ শিক্ষা বর্ষে ৫টি পরীক্ষা হয়েছে, বাকি রয়েছে ৪টি পরীক্ষ। তবে করোনার সময়ে পরীক্ষ হয়নি। এ কারণে বিগত পাঁচটি পরীক্ষায় মূল্যায়ন করে দ্রুত ফলাফল প্রকাশের দাবী করেন। তা না হলে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা অংশ নিতে পারছে না তারা।