বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৩
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মা ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ১১ জেলে আটক

ডেক্সরিপোর্ট  ভোলার মনপুরা উপজেলার মেঘনায় মা ইলিশ শিকারের সময় ১১ জেলেকে আটক করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলীসংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।