সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবীতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

শামীম আহমেদ  হাতে কলমে ক্লাস ছাড়া পরীক্ষা দিতে ইচ্ছুক নয়, সেসনজট কোনোক্রমে মেনে রেওয়া হবে না, ৮ম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরিক্ষা ও ফলাফর প্রকাশ করার দাবীর পাশাপাশি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর ফলাফল এসএসসি ও এইচএস সির মত ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করার মাধ্যমে ফলাফল ঘোষনা ও পত্র-পত্রিকা প্রকাশ করা সহ ৬টি দাবী পুরনের লক্ষে মানববন্ধন, র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে বরিশালের সকল পলিটেক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোড সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করের শিক্ষাথীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, লুৎফর রহমান, রাকিবুল ইসলাম মিরাজ,সৈয়দ ইয়াসিন, মোঃ রাফসান,অপু ভট্রাচার্য, জাহিদ,ইমরান,সাব্বির মৃধা,সামিয়া রহমান ও মোঃ রাসেল প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে পলিটেকনিকে পড়াশুনা করতে আজ পরিবারের কাছে একটি বোঝা হয়ে আছি।

আজ দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরিক্ষা নেওয়া যাবে না। তাই তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরিক্ষা নিয়ে অসহায় শিক্ষার্থীদের একটি কর্মস্থলে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের কাছে দাবী জানান।

শিক্ষার্থীদের কর্মসূচি সঞ্চলনা করেন যুবায়ের। পরে শিক্ষার্থীরা নগরীতে একটি র‌্যালি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করে।