শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার

ডেক্সরিপোর্ট  চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিকটন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল কিনবে সরকার।

বুধবার (২৮ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিকটন ধান, ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। প্রান্তিক চাষির ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গত বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।

এখন পর্যন্ত ১০ লাখ ৮১ হাজার মেট্রিকটন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ আছে। গত বছর ২৬ টাকা দরে ৬ লাখ মেট্রিকটন ধান, ৩৬ টাকা দরে ৩ লাখ ৩৮ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ৪৩ হাজার ৪০১ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করেছিল সরকার।

বৈঠকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।