মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৪৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ফেনীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেক্সরিপোর্ট  ফেনীর দাগনভূঞায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ৮টার উপজেলার বসুরহাট রোডে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাগনভূঞা বসুরহাট রোডে একটি ড্রিমলাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।