বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেক্সরিপোর্ট  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিণবড়চর এলাকায় হবিগঞ্জগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।