বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনার ভ্যাকসিন পেতে ২-৪ দিনের মধ্যেই চুক্তি হবে

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, মুখে মাস্ক পরে সকলকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে। কেউ মুখে মাস্ক না পরলে, তিনি কোন প্রতিষ্ঠান থেকেই সেবা পাবেন না।

আজ শনিবার ( ৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেজ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি। আমরা একটিও মৃত্যু ও চাই না। একারণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। বিশ্বজুড়ে প্রকোপ ইতিমধ্যেই বেড়ে গেছে। তাই সকলকে ধৈর্যধারণ করে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, যারা ভ্যাকসিন তৈরী করছে তাদের সাথে যোগাযোগ করছি। ভ্যাকসিন আনার ব্যাপারে দু’চারদিনের মধ্যেই একটি চুক্তি হবে। তিনি আরও বলেন, করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই কর্ণেল মালেক মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার কাজ শুরু হবে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান, মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা ইসলামসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা।

মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মানিকগঞ্জ সদর উপজেলা, শিবালয় উপজেলাসহ তিনটি এলাকায় একযোগে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।