বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কমিউনিটি পুলিশিং আন্দোলনকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,স্বাধীন বাংলাদেশের ঊষালগ্নেই বঙ্গবন্ধু বলেছিলেন “তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা হবে আমার স্বাধীন বাংলাদেশের জনগণের পুলিশ ।” তাইতো জনবান্ধব পুলিশ গঠনে “জনতাই পুলিশ,পুলিশই জনতা” , “মুজিব বর্ষের মূলমন্ত্র -কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সম্প্রীতির বাংলাদেশকে আরও মজবুত করার লক্ষে আমরা এসেছি কমিউনিটি পুলিশিং আন্দোলনকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

শনিবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল অশ্বীনি কুমার টাউন হলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজিত কমিউনিটি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিংডের উদ্ধোধন করা হয়।

এ সময় তিনি আরও বলেন,যার ডাকে সাড়া দিয়ে, যেই চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই চেতনা, সেই অসাম্প্রদায়িক বাংলা গড়ার আহ্বান মুছে যায় নি। সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রীতির বাংলাদেশকে আরও মজবুত করার জন্য যদি সত্যি সত্যি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হই, যদি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে চাই, সেই মুক্তিযুদ্ধের চেতনার ভাবশিষ্য হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের ভাবশিষ্য হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তথা একটি মহান পেশার মানুষ হিসেবে জনগণের প্রতি আস্থার প্রতীক হিসেবে আমরা প্রতিটি নাগরিক স্ব-স্ব অবস্থান থেকে একেকজন মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করে এই দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।


ম্বাগত বক্তব্যে উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন,পুলিশ ও জনতা একযোগে কাজ করার লক্ষ্যে কমিউনিটি পুলিশকে সবখানে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছে পুলিশ।সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কমিউনিটি পুলিশ কাজ করছে।এছাড়াও মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে বিটপুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ সাদেকুল আরেফীন বলেন,জনগণের সাথে সরাসরি কাজ করে একমাত্র পুলিশ বাহিনী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে পুলিশ বাহিনীর অত্যন্ত বড় ত্যাগ রয়েছে। কমিউনিটি পুলিশিং এর কনসেপ্ট এর যথাযথ ব্যবহারে পুলিশ ও জনতার মাঝে একটি আস্থার সেতু নির্মাণ করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সহায়তা করবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের কারণেই বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের মাত্রা কম রয়েছে বলে আমি মনে করি।

মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে দেশের উন্নতি আশা করা যায় না। কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সামাজিক ব্যাবস্থার অংশ করে এক যোগে কাজ করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম বলেন, সবাই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। অতিদ্রুত সময়ে এই ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশ সকল দেশকে পিছনে ফেলে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সামনে অনেক মেগা প্রজেক্ট রয়েছে। সেই লক্ষে পৌঁছাতে বাংলার সমাজের প্রতিটি মানুষকে আইন মান্যকারী সুনাগরিক হয়ে ধৈর্য ও শৃঙ্খলার সাথে এগিয়ে যেতে হবে। সেন্স অব সিকিউরিটি যেনো আমাদের জনগণের মধ্যে কাজ করে সেই মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই আমরা শীর্ষে এগিয়ে যেতে পারবো।

এ-সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিও র‍্যাব ০৮ আতিকা ইসলাম, উপ পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম,উপ -পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম,উপ -পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মুহাম্মদ আবু নাসের, উপ -পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম বার, একে এম জাহাংগীর(পিপি)জেলা ও দায়রা জজ আদালত বরিশাল, এ্যাড আফজালুর করিম সভাপতি বার কাউন্সিল গোরাচাঁদ সড়ক বরিশাল,গাজি নাইমুল ইসলাম লিটু প্যানেল মেয়র, প্রফেসর ইমানুল হাকিম সাবেক অধক্ষ বি এম কলেজ, ডাঃ এস এম রিয়াজুল ইসলাম মোল্লা,মোঃ কামাল চৌধুরী সভাপতি বন্দর থানা কমিউনিটি পুলিশিং কমিটি, রিফাত জাহান তাপসী সভাপতি এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং।

এছাড়াও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।