বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনগনের মাঝে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে: রেঞ্জডিআইজি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন,কমিউনিটি পুলিশিং হচ্ছে,কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন।কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা পুলিশ ও জনগনের মাঝে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে।আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে হলে কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করতে হবে।পৃথীবীর সবদেশেই কমিউনিটি পুলিশিং আছে।কোন মানুষ থানায় আসলে তাকে কাংক্ষিত সেবা দিতে হবে।মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে।মানুষের আস্থা অর্জন করতে হবে।

শনিবার(৩১অক্টোবর) বিকালে বরিশাল পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে হবে।কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং একে অন্যের পরিপূরক। আমাদের মানষিকতাকে উন্নত করতে হবে।আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে।মানুষের কাংক্ষিত সেবা দিতে পারলেই আমরা জনতার পুলিশ হতে পারবো।

বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো: সাদেকুল আরেফিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এস এম ইকবাল,বীর প্রতীক মহিউদ্দিন মানিক প্রমুখ।