বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি  নিয়মিত মাটি পরীক্ষা করে সুষম সার দিন, মাটির স্বাস্থ্য ঠিক রাখুন, মাটি বাঁচলে  কৃষক বাঁচবে,  কৃষক বাঁচলে দেশ বাঁচবে “। এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সুষম  সাৱ ব্যবহারের লক্ষ্যে মৃত্তিকা তথ্যপ্রযুক্তি , মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও  মৃত্তিকা ব্যবস্থানা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ নভেম্বর  কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল দশটায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে কৃষকদের এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার ছয়টি ইউনিয়নের ৪২ জন কৃষক  প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কৃষকদেৱ প্রশিক্ষণ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ,  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট  বিভাগীয় কার্যালয় রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা পার্থ কমল কুন্ডু, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট লালমনিরহাট আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।